ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য

৩০ মার্চ ২০২৬, ০৮:৩৫ PM
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার © সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এই সংঘাতের সাথে সরাসরি যুক্ত না হতে তিনি যুক্তরাজ্যকে যুদ্ধ থেকে দূরে রাখার নীতি গ্রহণ করেছেন। সোমবার (৩০ মার্চ) ট্রাম্পের সেনা পাঠানোর আবেদন নাকচ করার কথা জানান তিনি। খবর আল জাজিরার

ন্যাটো সদস্যদেরকে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর জন্য ট্রাম্পের আহ্বানের বিপরীতে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এর মধ্যে জড়াতে যাচ্ছি না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, ‘যুক্তরাজ্যের নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের’ সুরক্ষায় যুক্তরাজ্য কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।’

হরমুজ প্রণালি পুনরায় সচল করার প্রচেষ্টায় ব্রিটেনের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে টেনে হিঁচড়ে জড়াতে যাচ্ছি না।’

তবে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে না জড়ালেও, হরমুজ প্রণালিতে উদ্ভূত হুমকির সাথে জড়িত ইরানি স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে যুক্তরাজ্য নিজস্ব যুদ্ধবিমানও মোতায়েন করেছে দেশটি।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬