সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটারি জীবন

৩১ মার্চ ২০২৬, ১১:৫৬ PM
সভাপতি হলেন রাজিব হোসেন (বাঁয়ে) ও সেক্রেটারি জীবন মাহমুদ

সভাপতি হলেন রাজিব হোসেন (বাঁয়ে) ও সেক্রেটারি জীবন মাহমুদ © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ কলেজ শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী রাজিব হোসেন এবং সেক্রেটারি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী জীবন মাহমুদ।

মঙ্গলবার (৩১ মার্চ) ছাত্রশিবির সোহরাওয়ার্দী  কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন সভাপতি রাজিব হোসেন বলেন, ‘ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা চাই একজন শিক্ষার্থী একই সাথে সৎ,দক্ষ ও মেধাবী হয়ে গড়ে উঠবে এবং সেই লক্ষ্যেই ১৯৭৭ সাল হতে কাজ করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।’

তিনি আরও বলেন, ‘‎আমরা শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধানে ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে সকল শিক্ষার্থী, ছাত্রসংগঠন-সামাজিক সংগঠনকে নিয়ে একসাথে কাজ করতে চাই। একই সাথে আমরা  শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিকট দোয়া ও পরামর্শ চাই।’

সেক্রেটারি জীবন মাহমুদ জানান,‘‘সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের দায়িত্ব পালনে আমি মহান আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ভরসা রাখছি। আমার দৃঢ় বিশ্বাস, তাঁর সহায়তায় আমরা শিক্ষার্থী-বান্ধব, সুস্থ, সুন্দর ও গঠনমূলক একটি পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হব।’

তিনি আরও বলেন,‘কলেজের সাধারণ শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শ্রদ্ধেয় কর্মচারীবৃন্দের প্রতি আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সকল ইতিবাচক উদ্যোগকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, কলেজের সকল সংগঠনের প্রতি দায়িত্বশীল ও সহনশীল আচরণ প্রত্যাশা করছি। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একসাথে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

ট্যাগ: শিবির
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9