ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি ছাত্রশিবিরের খাবার বিতরণ

২২ মার্চ ২০২৬, ১০:৪৫ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ খাবারের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের ছুটিতে বিভিন্ন কারণে যারা বাড়িতে যেতে পারেননি, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

খাবার পাওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী সৌরভ চন্দ্র রায় বলেন, ‘আজ শাবিপ্রবি ছাত্রশিবিরের ভাইয়েরা হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার পৌঁছে দিয়েছেন। ঈদের ছুটিতে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকায় রাতের খাবার নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এমন সময়ে তাদের এই উদ্যোগ আমাদের জন্য সত্যিই স্বস্তির ও প্রশংসনীয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী ব্যক্তিগত ও বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬