স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ PM
ইসলামী ছাত্রশিবির

ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত ও সম্পাদিত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী নিম্নোক্ত কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

ছাত্রশিবির ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে— স্বাধীনতা দিবসের র‌্যালি আয়োজন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ উপহার প্রদান, শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ উপহার প্রদান এবং স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।

বিবৃতিতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান শিবির সভাপতি। বলেন, ‘মহান আল্লাহ, আমাদের সকল তৎপরতা তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমিন।’

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬