‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ AM
লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু

লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু © সংগৃহীত

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়।

শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তার স্ত্রী মর্নিংওয়াকে যাওয়ার সময় প্রথম বস্তু দুটি দেখতে পান। তবে সেগুলো কী, তা বুঝতে পারেননি তিনি। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় শিমুলের নজরে আসে বস্তু দুটি ও চিরকুট। এরপর তিনি বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

শিমুল হোসেন জানান, কম্পিউটারে কম্পোজ করা চিরকুটে লেখা রয়েছে, ‘ভালো হয়ে যা শুয়ো... বাচ্চা, তুই এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম তুই কি বা... বা... হয়েছিস। আর কেউ পারে না কাজ করতে, এটা বুঝাস নাকি। আবার বললাম থেমে যাওয়া ভালো, শুয়ো... বাচ্চা।’

কারা এবং কেন এই হুমকিপত্র দিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি শিমুল। তবে তিনি জানান, তিনি সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক কাজ করেন। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তার।

তিনি আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পান।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাসদৃশ বস্তু দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের বিভিন্ন দল অনুসন্ধান করছে। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950