নরসিংদীতে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

২৫ মার্চ ২০২৬, ১২:০১ AM
 ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী © টিডিসি ফটো

নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৪টায় নরসিংদীর একটি অডিটোরিয়াম কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সভাপতি তাওহীদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরেন এবং ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা আগামী দিনে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখতে সংগঠনের জনশক্তিদের আরও যোগ্যতা অর্জনের আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের জনশক্তি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬