ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান

০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ AM
বেইজিংয়ে পাকিস্তানেরর পররাষ্ট্র মন্ত্রী ও চেীনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বেইজিংয়ে পাকিস্তানেরর পররাষ্ট্র মন্ত্রী ও চেীনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ © সংগৃহীত

ইরানের ওপর চলমান হামলা বন্ধে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরুর ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বরাতে জানা গেছে, প্রস্তাবিত পাঁচ দফার প্রথমেই অবিলম্বে তিন দেশের মধ্যকার শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে। পাশাপাশি সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেওয়া হয়েছে দ্বিতীয় দফায়। এতে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। চীন ও পাকিস্তান বলেছে, সংলাপ ও কূটনীতি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। আলোচনার সময় কোনো পক্ষ যেন বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি না দেয়, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে—বেসামরিক মানুষ, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। চতুর্থ দফায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

সবশেষ জাতিসংঘ সনদের ভিত্তিতে বহু পক্ষীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে দুই দেশ। আন্তর্জাতিক আইন মেনে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং-ইসলামাবাদ।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬