করোনা মোকাবিলায় ফোর্বসের নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৬ এপ্রিল ২০২০, ০৪:১৩ PM

© সংগৃহীত

করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় ফোর্বস ম্যাগাজিনে স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা এখনো কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য বলে এ সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

করোনা মোকাবেলায় নারী নেতৃত্বে সফলতা আসছে বলে অপর এক প্রতিবেদনে জানায় ফোর্বস ম্যাগাজিন। ছয় জন নারী নেতৃত্বের কথা উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বিশ্বে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের কার্যক্রম পর্যালোচনা করে নতুন আট নারী নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সেখানে নাম রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তালিকায় আরো রয়েছেন বলিভিয়ার নেতৃত্ব দেয়া জেনাইন অ্যানেজ, হংকংয়ের ক্যারি লাম, নামিবিয়ার সারা কুগংগেলোয়া, ইথিওপিয়ার সাহলে-ওর্ক জেওডে, জর্জিয়ার সালোমেজ জওরাবিচভিলি, নেপালের বিদ্যা দেবী বান্দ্রে এবং সিঙ্গাপুরের হালিমাহ ইয়াকব।

ফোর্বস ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রশংসা করে লেখেন, ১৬ কোটিরও বেশি মানুষের বসবাস বাংলাদেশে। দুর্যোগ সেখানে কোন নতুন ঘটনা নয়। করোনা মোকাবেলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তার তড়িৎ সিদ্ধান্তের প্রশংসা করে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (উই ফোরাম) ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেছে।

বাংলাদেশে সবচাইতে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ফেব্রুয়ারিতে চীনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করেন। মার্চের শুরুতে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হবার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এছাড়া কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের জন্য মেশিন ব্যবহার করেন। সেখানে এখন পর্যন্ত ছেয় লাখ ৫০ হাজার মানুষকে পরীক্ষা করা হয়েছে, যা এখনো যুক্তরাজ্য কার্যকর করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন এর আগে দাবি করে, বিশ্বের যে দেশে করোনার লাগাম টেনে ধরতে পেরেছে সেগুলোর নেতৃত্বে রয়েছে নারীরা। উদাহরণস্বরূপ জার্মানি, তাইওয়ান, আইসল্যান্ড , নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের কথা বলা হয়।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬