১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ PM
অইউরোপীয় শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে ইতালি

অইউরোপীয় শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে ইতালি © সংগৃহীত

অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ২০২৬-২০২৮ মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কর্মী নিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে দেশটি। ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এ কর্মসূচির আওতায় কাজের সুযোগ পাবেন।

জানা গেছে, মৌসুমি (সিজনাল), অমৌসুমি (নন-সিজনাল) ও স্বনিয়োজিত (স্পন্সর) —এই তিন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে। এর মধ্যে অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০টি, পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে ১৪ হাজার, কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য ৮৯ হাজার এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০টি কোটা রাখা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনের নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। আগামী ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

খাতভিত্তিক আবেদনের জন্য চারটি ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কাজের জন্য প্রথম ক্লিক ডে ১২ জানুয়ারি ২০২৭। পর্যটন খাতের কাজ, যেমন হোটেল ও রেস্টুরেন্টের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি চাকরির জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়া যাবে।

নির্ধারিত কোটায় আসন খালি থাকা সাপেক্ষে চূড়ান্ত আবেদনের সময়সীমা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মীরা সরাসরি নিজেরা আবেদন করতে পারবেন না। প্রথমে ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধি কর্মী নেওয়ার জন্য কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’র আবেদন করবেন। নুল্লা ওস্তা অনুমোদন পাওয়ার পর কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় কনস্যুলেট বা ভিএফএসের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ‘ক্লিক ডে’-তে আবেদন জমা দিলেই সরাসরি ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই। এটি আবেদন প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ মাত্র। এ ছাড়া কাজের অফার লেটার, চুক্তিপত্র ও নুল্লা ওস্তার সত্যতা ভালোভাবে যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950