রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্তানতুনো

১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ PM
 ফ্রাঙ্কো মাস্তানতুনো

ফ্রাঙ্কো মাস্তানতুনো © সংগৃহীত

রিয়ালে যে গল্পটা জমেনি, ইতালিতে পা দিয়েই যেন তার নতুন অধ্যায় শুরু করলেন ফ্রাঙ্কো মাস্তানতুনো। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে ৪-২ ব্যবধানে জিতিয়েছেন এই আর্জেন্টাইন তরুণ। শুধু তাই নয়, তিন গোলের এই কীর্তিতে পেছনে ফেলেছেন লিওনেল মেসিকেও।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভেনেজিয়ার মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ফিওরেন্তিনা। ২২ মিনিটে আমেরিকান মিডফিল্ডার জিয়ানলুকা বুসিওর তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের নিখুঁত শটে ভেনেজিয়াকে এগিয়ে দেন আকোর অ্যাডামস।

তবে এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন মাস্তানতুনো। ৩০ মিনিটের কাছাকাছি সময়ে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন তিনি। এর মধ্য দিয়ে ফিওরেন্তিনার ইতিহাসে এক ম্যাচে একাধিক গোল করা সবচেয়ে কমবয়সী খেলোয়াড়ও হন এই আর্জেন্টাইন।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাতেও পেলেগ্রিনো গোল করে ফিওরেন্তিনার ব্যবধান ৩-১ করেন। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুনো। শেষ দিকে অঁতোয়ান হেনাঁর গোল ভেনেজিয়ার ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি দলটি।

ফিওরেন্তিনার হয়ে মাস্তানতুনোর তিন গোলই ছিল তার প্রথম গোল। তার হ্যাটট্রিকেই চলতি মৌসুমে প্রথম পয়েন্টের দেখা পায় ইতালিয়ান ক্লাবটি। এই জয়ে ১৫তম স্থানে উঠে এসেছে ফিওরেন্তিনা। অন্যদিকে টানা চার ম্যাচ হেরে পয়েন্টশূন্য ভেনেজিয়া ২০ দলের লিগ টেবিলের তলানিতে রয়েছে।

হ্যাটট্রিকের পাশাপাশি মেসির একটি রেকর্ডও ভেঙেছেন মাস্তানতুনো। ১৯ বছর ২৮ দিন বয়সে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কমবয়সী আর্জেন্টাইন খেলোয়াড় এখন তিনি। এ ক্ষেত্রে মেসির চেয়ে ২৩১ দিন এগিয়ে আছেন এই তরুণ।

মেসি ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন। তবে ইতালিতে নিজের প্রথম ম্যাচেই তিন গোল করে সেই রেকর্ড এখন নিজের করে নিয়েছেন মাস্তানতুনো।

মজার বিষয়, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে যতটি গোল করেছিলেন মাস্তানতুনো, ফিওরেন্তিনার হয়ে এক ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে গেছেন তিনি।

রিভার প্লেটের হয়ে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয়েছিল মাস্তানতুনোর। ২০২৫ সালের জুনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠে নেমে দেশটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী জাতীয় দলের খেলোয়াড় হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।

তরুণ প্রতিভা হিসেবে দ্রুতই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন মাস্তানতুনো। ২০২৫ সালের জুনে পিএসজিকে পেছনে ফেলে রিভার প্লেট থেকে তাকে ছয় বছরের চুক্তিতে দলে নেয় রিয়াল মাদ্রিদ।

তবে স্প্যানিশ ক্লাবটিতে প্রথম মৌসুমটা প্রত্যাশামতো কাটেনি তার। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারেননি এই তরুণ। এমনকি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দলেও জায়গা হয়নি তার।

এরপর গত মাসে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় যোগ দেন মাস্তানতুনো। আর ইতালিতে পা রাখার পর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, রিয়ালের অধ্যায় শেষ হলেও তার গল্প এখনও বাকি।

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9