রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ PM
রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের

রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের © সৌজন্য প্রাপ্ত

রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৭ সালের ১৭ থেকে ২১ জানুয়ারির মধ্যে যেকোনো একটি দিন নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মুনিজে মঞ্জুর, রেজিস্ট্রার এবং রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ইস্ট ওয়েস্ট প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় এবং দেশের শিক্ষা খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার শিক্ষার্থী নানামুখী সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করছেন বলেও জানান বিওটি চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬