রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 

০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ PM
রাহুল গান্ধীকে টেনে পুলিশ ভ্যানে উঠাচ্ছে দিল্লী পুলিশ

রাহুল গান্ধীকে টেনে পুলিশ ভ্যানে উঠাচ্ছে দিল্লী পুলিশ © সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশবাণী ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। প্রায় নয় ঘণ্টা ধরে চলা এ অবস্থান কর্মসূচিতে তারা নির্বাচন সদনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।

নির্বাচন সদনে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে বাসে তুলে নেয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাকে উত্তর দিল্লির কিংসওয়ে শিবিরে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরেও রাহুল ও প্রিয়াঙ্কাকে কিছু সময়ের জন্য আটক করেছিল পুলিশ। পরে তারা আকাশবাণী ভবনের সামনে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্সে পোস্ট করে জানিয়েছেন, আকাশবাণী ভবনের সামনে থেকে তাকেও আটক করা হয়েছে। বাসে করে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা তখন জানানো হয়নি।

কংগ্রেসের অভিযোগ, পুলিশ রাহুল গান্ধীকে টেনেহিঁচড়ে বাসে তুলে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও পুলিশ সদস্যদের রাহুলকে ধরে বাসের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

এর আগে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল বের করেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দিলে তারা সড়কে অবস্থান নেন। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬