সাংবাদিকদের অপেক্ষায় রেখে সন্তানদের জন্য নাস্তা বানালেন নোবেলজয়ী কার্ল ডেইসেরথ

০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ PM
চিকিৎসায় যৌথভাবে নোবেল পাওয়া কার্ল ডেইসেরথ সন্তানদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছেন

চিকিৎসায় যৌথভাবে নোবেল পাওয়া কার্ল ডেইসেরথ সন্তানদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছেন © টিডিসি সম্পাদিত

মানবমস্তিষ্কের কার্যপ্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্ভাবনের জন্য যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন কার্ল ডেইসেরথ। স্বাভাবিকভাবেই নোবেলজয়ী এই বিজ্ঞানীর বাড়ির সামনে ভিড় করেছিলেন সাংবাদিকরা। তবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের পরও বদলায়নি তার প্রতিদিনের রুটিন। সাংবাদিকদের অপেক্ষায় রেখেই সকালে স্কুলপড়ুয়া তিন সন্তানের জন্য নাস্তা তৈরি করে তাদের স্কুলের জন্য প্রস্তুত করেছেন তিনি। এরপরই মন দিয়েছেন নিজের নিয়মিত কাজে।

মঙ্গলবার (৫ অক্টোবর) কার্ল ডেইসেরথের সন্তানদের জন্য নাস্তা তৈরির একটি ছবি প্রকাশ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, নোবেলজয়ী এই বিজ্ঞানী সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার আগে সন্তানদের সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। নোবেল জয়ের খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর তার বাড়ির বাইরে সাংবাদিকদের উপস্থিতি বাড়লেও তিনি আগে নিজের পারিবারিক দায়িত্বই পালন করেন।

সন্তানদের নাস্তা তৈরি ও তাদের স্কুলের জন্য প্রস্তুত করার কাজ শেষ করার পর একে একে সাংবাদিকদের সাক্ষাৎকার দেন কার্ল ডেইসেরথ। তার এই আচরণ অনেকের কাছেই নোবেল জয়ের আনন্দের চেয়েও ভিন্ন এক বার্তা দিয়েছে। পৃথিবীর যত বড় পুরস্কারই অর্জন করা হোক না কেন, পরিবারের প্রতি মানুষের দৈনন্দিন দায়িত্ব ও ভূমিকা যে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ—নোবেলজয়ী কার্ল ডেইসেরথ যেন সেটিই মনে করিয়ে দিলেন।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬