মারিয়া গোয়েপার্ট-মেয়ার © টিডিসি সম্পাদিত
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী মারিয়া গোয়েপার্ট-মেয়ার। পরমাণুর নিউক্লিয়ার শেল কাঠামো নিয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কার পান। নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
৫৭ বছর বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হন মারিয়া গোয়েপার্ট-মেয়ার। নোবেলজয়ী গবেষণার বড় একটি অংশ এবং বহু বছর ধরে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই করেছেন।
পোস্টে জানানো হয়, পরমাণুর নিউক্লিয়ার শেল কাঠামো নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে মারিয়া গোয়েপার্ট-মেয়ারকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এদিকে, আজই ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার খবর সবার আগে তাদের মাধ্যমে পাওয়া যাবে।
আরও দেখুন: ৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
প্রসঙ্গত, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি এই পাঁচ ক্ষেত্রে প্রথমবার পুরস্কার দেওয়া হয় ওই বছর। পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পান জার্মান পদার্থবিদ ভিলহেল্ম কনরাড রন্টজেন।
এখন পর্যন্ত পাঁচজন নারী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন মেরি কুরি (১৯০৩), মারিয়া গোয়েপার্ট-মেয়ার (১৯৬৩), ডোনা স্ট্রিকল্যান্ড (২০১৮), আন্দ্রেয়া গেজ (২০২০) এবং অ্যান লহুইলিয়ে (২০২৩)। মেরি কুরির পর ১৯৬৩ সালে মারিয়া গোয়েপার্ট-মেয়ার পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়া দ্বিতীয় নারী হন।