৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ

০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০০ PM
অ্যাকশনএইড বাংলাদেশ

অ্যাকশনএইড বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশে ৭ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। কক্সবাজার সদর ও টেকনাফে এসব পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে মাসিক সর্বোচ্চ ১ লাখ ৫৩ হাজার ৭২২ টাকা এবং সর্বনিম্ন ২৭ হাজার ৬৭৮ টাকা বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের ‘লাইফ-সেভিং শেল্টার অ্যাসিস্ট্যান্স ফর ভলনারেবল রোহিঙ্গা হাউসহোল্ডস ইন কক্সবাজার, বাংলাদেশ’ প্রকল্পে কাজ করতে হবে। সবগুলো পদই নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ১৪ এপ্রিল ২০২৭ পর্যন্ত, তবে প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হতে পারে।

১. শেল্টার ইঞ্জিনিয়ার: ১ জন

কর্মস্থল কক্সবাজার সদর। মাসিক মোট বেতন ১ লাখ ৫৩ হাজার ৭২২ টাকা। এর সঙ্গে মোবাইল ও ইন্টারনেট ভাতা, চিকিৎসা সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প ব্যবস্থাপনা, শেল্টার, মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, মনিটরিং, বাজেট ও রিপোর্টিংয়ের অভিজ্ঞতা প্রয়োজন। রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. টেকনিক্যাল অফিসার: ২ জন

কর্মস্থল টেকনাফ। মাসিক মোট বেতন ৭৯ হাজার ৫৬১ টাকা। সঙ্গে অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অটোক্যাড বা সংশ্লিষ্ট টেকনিক্যাল ডিজাইন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বাধ্যতামূলক। শেল্টার, নির্মাণ বা মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে।

৩. অফিসার-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস: ১ জন

কর্মস্থল কক্সবাজার সদর। মাসিক মোট বেতন ৭৯ হাজার ৫৬১ টাকা। এর সঙ্গে মোবাইল ও ইন্টারনেট ভাতা, চিকিৎসা সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে ব্যবসায় প্রশাসন, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রকিউরমেন্ট, লজিস্টিকস, ওয়্যারহাউস বা ইনভেন্টরি ব্যবস্থাপনায় জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকিউরমেন্ট প্রক্রিয়া, ভেন্ডর ম্যানেজমেন্ট, লজিস্টিকস, সাপ্লাই চেইন, পরিবহন, ওয়্যারহাউস ও ইনভেন্টরি ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এমএস অফিস, বিশেষ করে এক্সেল, ওয়ার্ড ও ই-মেইল ব্যবহারে দক্ষতা প্রয়োজন। প্রশাসনিক, নিরাপত্তা ও কমপ্লায়েন্সসংক্রান্ত কাজেও জ্ঞান থাকতে হবে।

৪. স্টোরকিপার: ১ জন

কর্মস্থল টেকনাফ। মাসিক মোট বেতন ৩৫ হাজার ৬২ টাকা। সঙ্গে অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে ব্যবসা, লজিস্টিকস, ওয়্যারহাউস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। লজিস্টিকস, ওয়্যারহাউস বা ইনভেন্টরি ব্যবস্থাপনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তা প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে।

ওয়্যারহাউস ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন, পণ্য নিরাপদে সংরক্ষণ ও স্টক রেকর্ড রাখার বিষয়ে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস বা ওয়্যারহাউস সফটওয়্যার ব্যবহারে জ্ঞান প্রয়োজন।

৫. ফিল্ড ফ্যাসিলিটেটর: ৪ জন

কর্মস্থল টেকনাফ। মাসিক মোট বেতন ৩৫ হাজার ৬২ টাকা। সঙ্গে অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী হতে হবে। মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন, কমিউনিটি মোবিলাইজেশন, শেল্টার, নির্মাণ বা মানবিক সহায়তা কার্যক্রমে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শ্রমিক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি টিম তদারকির অভিজ্ঞতা প্রয়োজন। রোহিঙ্গা ক্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাঠপর্যায়ের ডকুমেন্টেশন, উপস্থিতি ও কার্যক্রম মনিটরিং, কমিউনিটি মোবিলাইজেশন এবং যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড, এক্সেল ও ডেটা ব্যবহারে মৌলিক জ্ঞান প্রয়োজন।

৬. অ্যাসোসিয়েট অফিসার-ফাইন্যান্স: ১ জন

কর্মস্থল কক্সবাজার সদর। মাসিক মোট বেতন ৫০ হাজার ২৮১ টাকা। সঙ্গে অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মানবিক সহায়তা বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পেমেন্ট প্রসেসিং, বাজেট, ব্যয়ের হিসাব, ভ্যারিয়েন্স রিপোর্ট, আয়কর ও ভ্যাট, অডিট এবং দাতা সংস্থার কাজে অভিজ্ঞতা প্রয়োজন। সিএ-সংক্রান্ত পেশাগত যোগ্যতা ও পার্টনারশিপ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৭. অ্যাসিস্ট্যান্ট-স্টোরকিপার: ১ জন

কর্মস্থল টেকনাফ। মাসিক মোট বেতন ২৭ হাজার ৬৭৮ টাকা। সঙ্গে অন্যান্য প্রযোজ্য সুবিধা থাকবে।

প্রার্থীকে ব্যবসায় প্রশাসন, লজিস্টিকস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমাধারী হতে হবে। ওয়্যারহাউস, স্টকরুম বা খুচরা ইনভেন্টরি ব্যবস্থাপনায় ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানবিক সহায়তা বা আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় সম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে তা বিবেচনা করা হবে।

পণ্য ওঠানো-নামানোসহ শারীরিক কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে ২০ থেকে ২৫ কেজি ওজন বহন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার সক্ষমতা প্রয়োজন। কম্পিউটার, ডেটা এন্ট্রি ও এক্সেলে মৌলিক দক্ষতা থাকতে হবে।

আবেদন শেষ: ১১ অক্টোবর ২০২৬।

নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে প্রকিউরমেন্ট, ভেন্ডর ব্যবস্থাপনা, ইনভেন্টরি, ওয়্যারহাউস, পরিবহন, প্রশাসনিক সহায়তা, আর্থিক কার্যক্রম ও মাঠপর্যায়ের কার্যক্রম সংশ্লিষ্ট কাজ রয়েছে। পদভেদে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রিপোর্টিং ও সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১১ অক্টোবর ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। জরুরি নিয়োগ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই আবেদন করতে বলা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া রোলিং ভিত্তিতে সম্পন্ন হবে।

আবেদন করতে হবে অ্যাকশনএইড বাংলাদেশের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-মেয়ার
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬