আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ PM
আগানগর আদর্শ (ডিগ্রি) কলেজ

আগানগর আদর্শ (ডিগ্রি) কলেজ © টিডিসি সম্পাদিত

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর আদর্শ (ডিগ্রি) কলেজে ৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সর্বশেষ পরিমার্জন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি রেগুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

পদ ও যোগ্যতা

হিসাব সহকারী: ১ জন।

বেতন: গ্রেড-১৬ অনুযায়ী বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে শিক্ষাবোর্ড থেকে এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান পাস হতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়স: ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

ল্যাব সহকারী: ৪ জন। 

বেতন: গ্রেড-১৮ অনুযায়ী বেতন স্কেল ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাস হতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আইসিটি ল্যাব সহকারীর ক্ষেত্রে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

বয়স: ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

আরও দেখুন: ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘোষণা প্রশাসনের

নৈশপ্রহরী: ১ জন। 

বেতন: গ্রেড-২০ অনুযায়ী বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/দাখিল/সমমান পাস হতে হবে।

বয়স: ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

পরিচ্ছন্নতা কর্মী: ১ জন। 

বেতন: গ্রেড-২০ অনুযায়ী বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/দাখিল/সমমান পাস হতে হবে।

বয়স: ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

আয়া: ১ জন। 

বেতন: গ্রেড-২০ অনুযায়ী বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/দাখিল/সমমান পাস হতে হবে।

বয়স: ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

যেভাবে আবেদন: প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র অধ্যক্ষ, আগানগর আদর্শ (ডিগ্রি) কলেজ, পোঃ বড় হরিপুর-৩৫৬০, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা বরাবর পাঠাতে হবে। 

আবেদন শেষ: আগামী ২২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। প্রত্যেক পদের জন্য আবেদন ফি বাবদ ৫০০ টাকা প্রতিষ্ঠানের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬