এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
বিসিএস লিখিত মাস্টার প্রশ্নব্যাংক
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: ইন্টারনাল অডিট;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*স্পষ্ট, সংক্ষিপ্ত ও ব্যাকরণগতভাবে নির্ভুল ইংরেজি প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম