এবার সিগারেটের নিকোটিন দিয়ে করোনা চিকিৎসার চেষ্টা!

২৪ এপ্রিল ২০২০, ০৫:৪৫ PM

© এনডিটিভি

এবার করোনা নিয়ে ফ্রান্সে নতনু একটি পরীক্ষা চালানো হয়েছে। সিগারেটের নিকোটিন দিয়ে চিকিৎসার চেষ্টা চালিয়েছে তারা। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের গবেষণার উদ্দেশ্য মানুষকে ধূমপান করতে উৎসাহিত করা নয়। নিকোটিন দেহের ক্ষতিও করে।

নিকোটিন মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে পারে। ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণা তেমনই দাবি করছে। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষক দলের এক গবেষকের দাবি, এঁদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গতমাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চিনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন। 

গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলো কোষে পৌঁছাতে বাধা দিতে পারে। ফলে সেগুলো শরীরে ছড়িয়ে দিতে পারে না। এবার ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।

তারা প্যারিসের এক হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপরে নিকোটিন প্যাচ ব্যবহার করার পরিকল্পনা করছে। ওখান থেকেই এই গবেষণা শুরু হয়েছে। গবেষকরা দেখতে চান, ওই প্যাচগুলো স্বাস্থ্যকর্মীদের শরীরকে করোনার সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে কিনা।

পাশাপাশি রোগীদের শরীরেও ওই প্যাচগুলি ব্যবহার করে দেখতে চান ওই গবেষকরা, যাতে তাঁরা পরীক্ষার ফলাফল আরও কাছ থেকে জানতে পারে। গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁদের গবেষণার উদ্দেশ্য মানুষকে ধূমপান করতে উৎসাহিত করা নয়। সিগারেটে পাওয়া নিকোটিন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে। তবে নিকোটিন দেহের ক্ষতিও করে।

প্রসঙ্গত, প্রতি বছর ফ্রান্সেই তামাকের প্রকোপে সব থেকে বেশি মানুষ মারা যান। এখানে প্রতি বছর ৭৫ হাজার মানুষ প্রাণ হারান তামাক সেবনের ফলে। এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের প্রকোপে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স।

সেখানে এখনও পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন করোনা সংক্রমণে। সংক্রমণ দেখা গিয়েছে দেড় লক্ষের ও বেশি মানুষের শরীরে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close