একটু একটু করে কোরআন তিলাওয়াত করি জানালেন শবনম ফারিয়া

২৪ এপ্রিল ২০২০, ১০:১৮ AM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে ঘরবন্দি সময়টাতে কী করছেন তারকারা? সবাই হয়তো বিভিন্ন কাজে ব্যস্থ এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া জানালেন তাঁর কথা। বাবার মৃত্যুর পর আমি আর মা- দুজনের সংসার। দুজনেরই ডায়াবেটিস। মায়ের ৬০ ঊর্ধ্ব বয়স, হার্টেরও সমস্যা আছে। তাই মাকে নিয়েই চিন্তা বেশি।

বাবা মারা গিয়েছিলেন চিকুনগুনিয়ায়, করোনার সময়ে তাই মাকে নিয়ে বড্ড ভয়। মা অবশ্য বেশ সাবধান। বাসা থেকে একদমই বের হই না। ১৮ মার্চ ড্রাইভার ও আয়া বেতনসহ ছুটিতে। মায়ের একজন তত্ত্বাবধায়ক আছেন, তিনি নিয়ম-কানুন মেনেই দেখভাল করছেন।

ঘরে থেকে সারাক্ষণ মাকে অনেক জ্বালাই। এটা সেটা খেতে চাই, মা সেসব নিয়ে ব্যস্ত থাকেন। মা আর আমি নিয়মিত একসঙ্গে নামাজ পড়ি, প্রতিদিন একটু একটু করে কোরআন শরিফ তিলাওয়াত করি। ঈদের আগে খতম করার চেষ্টা করব। শেষবার মনে হয় ক্লাস টেনে কোরআন খতম দিয়েছিলাম। এই জন্য মা আমার ওপর ভীষণ খুশি।

আমি রান্না একদমই পারতাম না। এই কয়েক দিনে অনেক রান্না শিখেছি। বিভিন্ন রকমের কেক বানাচ্ছি, মায়ের হাতে যেসব রান্না পছন্দ তা শিখে নেওয়ার চেষ্টা করছি। এ ছাড়া কস্টিউম গুছিয়ে রাখছি, যেগুলো পরব না, আলাদা করে ফেলছি! কাগজ-পেনসিল দিয়ে কস্টিউমের ডিজাইন আঁকছি! ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য বাসায় নিয়মিত যোগব্যায়াম করছি।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬