করোনা: ব্রাজিলে গণকবর খননের কাজ চলছে

২২ এপ্রিল ২০২০, ০৩:০৭ PM

© সংগৃহীত

ব্রাজিলে করোনাভাইরানসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে মৃতের হার সবচেয়ে বেশি। আর সেজন্য সেখানে গণকবর খোড়া হচ্ছে। এখানেই করোনায় মৃতদের কফিনে রেখে মাটি চাপা দেয়া হবে।

মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থা লোকজনকে হয়তো আর সেবা দিয়ে যেতে পারবে না। হয়তো চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে বলে শঙ্কা ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরো বলেন, ব্রাজিলে আমরাই হয়তো সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা এমন জটিল অবস্থায় জীবন-যাপন করছি তবুও ফেডারেল সরকারের কাছ থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না।

ব্রাজিলের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৬৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৯ জন।

উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৬১ জন। নতুন করে মারা গেছে ২০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৪ হাজার ৩২৫ জন। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬