জীবন রক্ষাকারী মাস্ক যখন ফ্যাশনের অনুষঙ্গ

২১ এপ্রিল ২০২০, ১০:০৫ PM

© বিবিসি

করোনাভাইরাসের কারণে তিন সপ্তাহ আগে জার্মানিতে যখন লকডাউন ঘোষণা করা হয় তখন সবার সাথে বন্ধ হয়ে যায় দামী টাই, স্কার্ফ ও সাসপেন্ডার নির্মাতা প্রতিষ্ঠান অরবাখ-এর কার্যক্রম।

কিন্তু টাই বানানো বন্ধ রেখে তারা শুরু করে করোনাভাইরাস মহামারিতে ব্যবহারের জন্য ফ্যাশনদুরস্ত মাস্ক তৈরি।

‘আর সেটাই আমাদের ব্যবসাকে রক্ষা করেছে’, বলছেন অরবাখের ব্যবস্থাপনা পরিচালক গান-হেনরিক শেপার-স্টুকে। তিনি জানান, এখন প্রতিদিন তারা ৭০০ মাস্ক তৈরি করছেন। অর্ডার আসছে বিশ্বের নানা দেশ থেকে।

অরবাখ কটন এবং সিল্কের তৈরি নানা ধরনের মাস্ক তৈরি করে। কালো, ধুসর আর ক্যামোফ্লাজ ডিজাইনের অর্ডারই বেশি। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একটি টার্টান ডিজাইন, যার নাম ম্যাকেঞ্জি।

চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১১০ জন, গত ২৪ ঘন্টায় ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার মানুষ মারা গেছেন এ ভাইরাসে। যুক্তরাষ্ট্র অভিবাসন সাময়িকভাবে বন্ধ করেছে। এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি, স্পেন, যুক্তরাজ্য এবং জার্মানিতে করোনাভাইরাস পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রুপ নিয়েছে।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬