করোনার উৎপত্তি কোথায়, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২১ এপ্রিল ২০২০, ০৭:৪০ PM

© ফাইল ফটো

চীনে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী আকার ধারণ করে। বিশ্বের প্রভাশালী কয়েকটি দেশ চীনের একটি সামরিক জীবাণু অস্ত্র গবেষণাগার থেকে ছড়িয়েছে বলে বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে বিশ্ব সাস্থ্য সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের এই অঙ্গ সংস্থার এক মুখপাত্র আজ এই তথ্য জানিয়েছেন। তবে চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনাভাইরাস হলো তাদের তৈরি একটি জীবাণু অস্ত্র। অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য সাধারণের মধ্যে জীবাণু ছেড়ে দিয়েছে চীন কর্তৃপক্ষ। তারপরই তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনাভাইরাস হলো তাদের তৈরি জীবাণু অস্ত্র। অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য সাধারণের মধ্যে জীবাণু ছেড়ে দিয়েছে চীন কর্তৃপক্ষ। এরপরেই এটি গোটা বিশ্বে ছড়িয়েছে। চীনের বিরুদ্ধে এমন অভিযোগে শামিল হয়েছিলেন খোদ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব জেনেভায় এক নিউজ ব্রিফিংয়ে বলেন, ‘প্রাপ্ত প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে। এটা কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে।’

এর আগে করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগারে তৈরি করা হয়েছে বলে দাবি করেন অনেকে। বিশ্বে জীবাণু অস্ত্র ছড়িয়ে মানুষকে আক্রান্ত করার অভিযোগ পুরোনো। ১৯৭৮ থেকে ১৯৮০-৮১ সাল পর্যন্ত কিউবায় ডেঙ্গুজ্বরে কয়েক লাখ মানুষ মারা গিয়েছিল। এ সময় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ডেঙ্গুজ্বরকে যুক্তরাষ্ট্রের জীবাণু আক্রমণ বলে অভিযোগ করেছিলেন।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬