শুয়ে রয়েছেন ধোনি, আচমকা পা চেপে ধরে যা করলেন সাক্ষী!

২১ এপ্রিল ২০২০, ০৫:২০ PM

© এনডিটিভি

এম এস ধোনির এমন একটি ছবি শেয়ার করেছেন সাক্ষী যা দেখে আপনিও হাসতে হাসতে লুটোপুটি খাবেন। মহেন্দ্র সিং ধোনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই কম সক্রিয়। কিন্তু তার স্ত্রী সাক্ষী ধোনি ভীষণভাবেই অ্যাক্টিভ সামাজিক যোগাযোগমাধ্যমে, আর ধোনির বেশ মজার মজার ছবিও পোস্ট করে থাকেন তিনি। 

তবে এবার এম এস ধোনির এমন একটি ছবি শেয়ার করেছেন সাক্ষী যা দেখে আপনিও হাসতে হাসতে লুটোপুটি খাবেন। ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে বালিশের ওপর ট্যাব রেখে সিনেমা দেখছেন ধোনি। তখনই সাক্ষী ধোনি এসে অ্যাটেনশন নেওয়ার চেষ্টাতে দুষ্টুমি করে তার পা টিপতে শুরু করেন।

এই ছবিটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধোনি ট্যাবে সিনেমা দেখছেন। আর সাক্ষী বেশ মজা করছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আপনি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেন।’ এই পোস্টে চার লাখেরও বেশি লাইক পড়েছে।

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেট এখন বন্ধ রয়েছে। আইপিএল বাতিল করেছে বিসিসিআই। তাই ক্রিকেটাররাও এখন বাড়িতে রয়েছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। করোনা ভাইরাসের কারণে ৩ মে পর্যন্ত লকডাউন রয়েছে ভারতে।

দেশে ক্রমেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা আরও বেড়েছে। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। ৫০০-র বেশি মানুষ মারা গিয়েছেন করোনাভাইরাসের কারণে। আবার দুই হাজার ৩০০-র বেশি মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। খবর: এনডিটিভি।

শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬
পিএসএলে যে রেকর্ডে সবার সেরা নাহিদ রানা
  • ১২ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক …
  • ১২ এপ্রিল ২০২৬