চলে গেলেন ‘টম অ্যান্ড জেরি’র পর্দার জনক জেন ডিচ

২১ এপ্রিল ২০২০, ০৪:৫৫ PM

© এনডিটিভি

তখনও কার্টুন দুনিয়া দখল করেনি অ্যাভেঞ্জার্স। ছোট-বড় সবার চোখের মণি দুষ্টু-মিষ্টি টম অ্যান্ড জেরি। কিংবা পপাই। যে গায়ের শক্তি বাড়ানোর দরকার হলেই কৌটো ভর্তি স্পিনাচ বা পালং শাক খেত!

রেখাচিত্র থেকে রুপোলি রেখায় টম অ্যান্ড জেরিকে যিনি জীবন্ত করেছিলেন সেসময়ে, ইঁদুর-বিড়ালের সেই খুনসুটির পর্দার জনক জেন ডিচ চলে গেলেন অতি সম্প্রতি। ১১ এপ্রিল ফেসবুকে শেষ পোস্ট করেন তিনি।

জেনের মৃত্যুতে শেষ হল কার্টুন দুনিয়ার একটি অধ্যায়ের। টম অ্যান্ড জেরির তুমুল জনপ্রিয়তা তাঁকে এনে দিয়েছিল অস্কার। স্বল্প দৈর্ঘ্যের কার্টুন ছবি মুনরো-র জন্যেও অস্কার পেয়েছিলেন তিনি। জেন ডেইচ ১৯৬১ থেকে ১৯৬২ সালের মধ্যে টম অ্যান্ড জেরির ১৩টি পর্ব পরিচালনা করেছিলেন।

১৯৬০ থেকে ১৯৬৩ সালে তাঁর হাতে জীবন্ত হয়েছিল পপাই। ২০০৩-এ তিনি পুরস্কৃত হয়েছিলেন উইনসর ম্যাককে সম্মানে। খবর ছড়িয়ে পড়তেই টুইটারে সেই প্রজন্ম এবং এই প্রজন্ম টুইটারে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পরিচালককে।

তাদের কথায়, জেন তাঁদের ছোটবেলা রঙিন করেছিলেন টম অ্যান্ড জেরি, পপাই শো-এর মতো কার্টুন দিয়ে। আজও সুযোগ পেলে সবাই ইউটিউবে দেখে নেন টম জেরির খুনসুটি। পপাইয়ের কেরামতি। জেনের স্ত্রী এবং সন্তানেরাও কার্টুন আঁকেন। খবর: এনডিটিভি।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬