ইতালিতে “সিরিয়াল অগ্নিসন্ত্রাস” করা বাংলাদেশি যুবক আটক

২১ এপ্রিল ২০২০, ০৩:৫১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে বিধ্বস্ত ইউরোপের দেশ ইতালি। করোনার বিস্তার রোধে চলছে লকডাউন। তবে এর মধ্যেই দেশটির মিলান শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছিল। আগুন লাগানোর ঘটনায় বাংলাদেশি এক যুবককে (২২ ) গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে নিয়ম অনুযায়ী তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, রাতের অন্ধকারে মিলানের বিশ্ববিদ্যালয় এলাকায় গত বেশ ক’দিন ধরেই চোরাগোপ্তা স্টাইলে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ করা আসছিলো। রাস্তায় পার্কিংরত অবস্থায় থাকা অন্তত ১৫টি প্রাইভেট কার আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ওই যুবক। গাড়িতে কৃত্রিমভাবে আগুন লাগানোর বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর অপরাধীকে হাতেনাতে ধরতে মরিয়া হয়ে উঠে মিলান পুলিশের বিভিন্ন স্পেশাল ইউনিট। গত শুক্রবার গভীর রাতে আগুন লাগানোর সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।।

ওই তরুণকে ধরতে সাদা পোশাকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নজরদারি বসায় মিলান পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত দেড়টায় নোয়ে রোড থেকে আসা এক যুবকের হঠাৎ আনাগোনা নজরে আসে অপারেশন টিমের। বেরনিনি স্কয়ার পার হয়ে ফিলিপ্পিনো লিপ্পি রোডে ঢুকেই ঐ যুবক পার্ক করা একটি রেনাল্ট কেপচার এবং পাশের ভলভো-৭০ গাড়িতে বারুদের বেগে আগুণ লাগিয়ে দেয় পেট্রালে ভেজা কাপড় ব্যবহার করে। সাদা পোশাকধারী পুলিশ চারদিক থেকে একযোগে ঝাঁপিয়ে পড়লে দৌঁড়ে পালাতে পারেনি বাংলাদেশি ‘সিরিয়াল আগুণসন্ত্রাসী’।

গ্রেফতারের সময় অপরাধীর হাতে থাকা পেট্রোল এবং পকেট থেকে ২টি ম্যাচলাইট উদ্ধার করে পুলিশ। একের পর এক গাড়িতে আগুন কেন লাগিয়েছে তার কোন সদুত্তর দিতে পারেনি বাংলাদেশি যুবক। আইনগত বাধ্যবাধকতার কারণে আগুনসন্ত্রাসীর নামধাম প্রকাশ করেনি পুলিশ। অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশির বিরুদ্ধে আগে থেকেই রোম ও মিলানের পুলিশ অফিস থেকে দুই দফায় ইতালি ছাড়ার বহিষ্কারাদেশ ছিলো। ১৪ মাসের কারাদণ্ড মাথায় নিয়ে জামিনে বাইরে থেকে সে সর্বশেষ অপকর্মটি ঘটাল হাজার হাজার বাংলাদেশি অধ্যুষিত মিলান মহানগরে।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬