করোনায় আক্রান্ত নন আল্লামা আহমদ শফী

২০ এপ্রিল ২০২০, ১০:২১ PM

© ফাইল ফটো

আল্লামা আহমদ শফীর করোনাভাইরাসের টেস্ট করানোর পর তা নেগেটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত নন তিনি, শারীরিকভাবে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শফী। গত ১১ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

আজগর আলী হাসপাতালে তার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। আল্লামা শফীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতা ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, ‘আল্লামা শফী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। সর্বশেষ খবর অনুযায়ী তার শারীরিক অবস্থার উন্নতি হয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে।’

তিনি জানান, আল্লামা শফীর অবস্থা সন্তোষজনক এবং আশঙ্কামুক্ত। আজগর আলী হাসপাতালের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক দল রবিবার চেকআপ শেষে এ কথা জানান।’

জানা গেছে, আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন নিউমোনিয়ার সমস্যা নিয়ে। এখন তার অবস্থা ভালো, জ্ঞানও আছে। আইসিইউতে থাকায় বিভাগের ইনচার্জের অধীনে তার চিকিৎসা চলছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close