যুক্তরাজ্যের আকাশে আগুনের গোলা!

১৯ এপ্রিল ২০২০, ০৯:৪০ PM

© ডেইলি মেইল

চলমান করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যের আকাশে দেখা গেছে আগুনের গোলা। বস্তু কী হতে পারে তা নিয়ে গবেষক ও বিশেষজ্ঞ মহল সন্দিহান। উড়োজাহাজ নাকি অন্য কোনও বস্তু? তা নিয়ে চলছে আলোচনা।

ওই আগুনের গোলা যেখানে দেখা গেছে সেই কেম্ব্রিজশায়ারের মানুষও চমকে গিয়েছিলেন। অলীক এই আগুনের গোলার দিকে আবার ধোঁয়ার একটি লেজও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, প্রাকৃতিক কারণে এমনটি দেখা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বস্তুটি সর্বপ্রথম লক্ষ্য করেন গেরি আন্ডারউড নামে এক ব্যক্তি। এর আগে আকাশে তারা খসা দেখলেও এমন অদ্ভুত লালচে আভা কখনও দেখেননি। তার মতে, আগুনের আভাটি যেন মনে হচ্ছিল ঘুরছে।

বেশ কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর সেটি উধাও হয়ে যায়। গেরি বলেন, উল্কা তাড়াতাড়িই বিলীন হয়ে যায়। কিন্তু এটি প্রায় ১০-২০ মিনিট আকাশে ভেসে থাকার পর হারিয়ে যায়।

ছবি দেখে বোঝা যায়, বস্তুটি আকারে বেশ বড়। যদিও এখনও জানা যায়নি, বস্তুটি কী? দ্যা এক্সপ্রেস ইউকে জানিয়েছে, ‘এখন একটি সম্ভাব্য তত্ত্বের প্রস্তাব করছে ন্যাশনাল স্পেস একাডেমি। যেখানে বলা হয়েছে, বস্তুটি উচ্চ উচ্চতার জেটের নিচের দিকের অংশ।’

তবে অনেকে বলছেন, তা সূর্যরশ্মির প্রতিফলনও হতে পারে। পাশাপাশিই তাদের বক্তব্য, সূর্যাস্তের সময় দেখা মিলতে পারে এমন বস্তুর।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬