করোনা ছড়ানোর মূল্য চীনকে দিতে হবে, ট্রাম্পের হুমকি

১৯ এপ্রিল ২০২০, ০৪:১৭ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরা ছড়ানোর জন্য চীনকে মূল্য দিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, করোনাভাইরাস (কোভিড–১৯) সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সম্পূর্ণ দায় চীনের। এই ভাইরাস ছড়াতে শুরু করার আগেই চীন সেটা থামাতে পারত।

এই ভাইরাস ছড়াতে দেওয়াটা নিছকই ভুল নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটা জানা দরকার জানিয়ে ট্রাম্প বলেন, যদি এই সংক্রমণ ছড়াতে দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে তাহলে তার মূল্য চীনকে চোকাতে হবে বলে সরাসরি হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়টি সম্পর্কে চীন আমেরিকাকে কিছুই জানতে দেয়নি, জানতে দিলে আমেরিকা বিষয়টির মধ্যে আগেই হস্তক্ষেপ করতে পারত।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া মহামারীর দায়ভার সে দেশকে নিতে হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, যদি তারা জেনেশুনে এই কাজ করে থাকে তাহলে অবশ্যই নিতে হবে। যদি এটা ভুল হয়, তাহলে ভুল ভুলই।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে কোভিড–১৯ এর প্রথম খোঁজ মেলে এবং তারপর থেকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্…
  • ০২ মার্চ ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ মার্চ ২০২৬
অত্যাধুনিক ফিচার নিয়ে ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই-৩১ডি
  • ০২ মার্চ ২০২৬
উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যাল…
  • ০২ মার্চ ২০২৬
নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান
  • ০২ মার্চ ২০২৬
উপকূলের মহিষের দুধের দই, রোজায় চাহিদা বেড়েছে তিন গুণ
  • ০২ মার্চ ২০২৬