করোনায় ইউরোপে মৃতের সংখ্যা লাখ ছাড়াল

১৯ এপ্রিল ২০২০, ১১:২৫ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে শুধু ইউরোপ অঞ্চলেই মারা গেছেন ১ লাখ ৫১০ জন।

জন হপকিনস বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ‍মৃতের সংখ্যায় ইউরোপে সবার উপরে রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছে ২৩ হাজার ২২৭ জন। আর স্পেনে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৩ জন। এর সামান্য পিছেই রয়েছে ফ্রান্স। দেশটিতে অন্তত ১৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। যুক্তরাজ্যে ইতোমধ্যেই মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

তথ্যমতে, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত স্পেন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। এরপর ইতালিতে ১ লাখ ৭৫ হাজার, ফ্রান্সে ১ লাখ ৫২ হাজার, জার্মানিতে ১ লাখ ৪৩ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

এদিকে জার্মানিতে ৩ হাজার ৪০০-এর বেশি মৃত্যু হলেও মহামারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটি। তারাও ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার চিন্তা করছে। সোমবার থেকেই কিছু দোকানপাট খুলে দেয়া হয়েছে সেখানে।সপ্তাহখানেকের মধ্যেই চালু হচ্ছে স্কুলগুলোও।

 

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬