কতোক্ষণ বেঁচে থাকে করোনো? যেভাবে নির্মূল করবেন

১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস কতোক্ষণ বেঁচে থাকতে পারে সেটি নির্ভর করে ভাইরাসটি কোন ধরণের জিনিসের উপর পড়েছে তার উপর। কাপড়ের মতো নরম জিনিসের গায়ে খুব অল্প সময় বেঁচে থাকতে পারে এ ভাইরাস বলে দাবি করেছেন বিজ্ঞনীরা।

তাদের মতে, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে। তবে এর আগের গবেষণায় দেখা গেছে সহায়ক পরিবেশে সব ধরনের করোনাভাইরাস এক সপ্তাহও বেঁচে থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কভিড-১৯ এর ভাইরাসটি লেগে আছে এরকম জিনিসে শুধু স্পর্শ করলেই আপনি আক্রান্ত হবেন না। স্পর্শ করার পর আপনি যদি হাত দিয়ে মুখ, নাক অথবা চোখ স্পর্শ করেন তাহলেই এই ভাইরাসটি আপনার শরীরে ঢুকে পড়বে। তাই এই ভাইরাসটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটি করণীয় হচ্ছে হাত দিয়ে মুখ স্পর্শ না করা।

যেভাবে নির্মূল করবেন

করোনাভাইরাসকে এক মিনিটেই নিষ্ক্রিয় করে ফেলা যেতে পারে। ৬২-৭১ শকাংশ এলকোহল মিশ্রিত তরল পদার্থ দিয়ে কোনো জিনিসকে করোনামুক্ত করা যায়। ০.৫ শতাংশ হাইড্রোজেন প্রিঅক্সাইড এবং ০.১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো ব্লিচ দিয়েও করোনাভাইরাস নির্মূল করা সম্ভব।

উচ্চ তাপমাত্রা ও আদ্রতার কারণেও অন্যান্য করোনাভাইরাসের দ্রুত মৃত্যু হতে পারে। দেখা গেছে সার্সের জন্যে দায়ী করোনাভাইরাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬