লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে মানুষের ঢল

১৮ এপ্রিল ২০২০, ০৭:৫২ PM

© সংগৃহীত

ভারতে লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে শত শত মানুষ জমায়েতের ঘটনা ঘটেছে। গত বুধবার দেশটির তামিলনাড়ুর মুধুবারাপট্টির গ্রামে এ ঘটনা ঘটে। যা ইতোমধ্যেই সমালোচনার ঝড় তুলেছে। খবর আনন্দবাজার।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মুধুবারাপট্টি গ্রামে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শয়ে শয়ে গ্রামবাসী। ঘটনাটি কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। পরে তা ভাইরাল হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রায় ১২৫০জন মানুষ করোনায় আক্রান্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামের কয়েকশো মানুষ সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নিলেন। গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিলো না।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশ’ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।

সূত্র- আনন্দবাজার।

 

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬