সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশি

১৮ এপ্রিল ২০২০, ০৩:২৬ PM

© ফাইল ফটো

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০ জন। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই ২ হাজার ৩০ জন। সে হিসেবে দেশটিতে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশি।

শনিবার (১৮ এপ্রিল) দেশটিতে নতুন করে আরো ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য মতে, দেশটিতে গতকাল একজনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন।

উল্লেখ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬১ হাজার ৩৭ জন। প্রাণঘাতী এ ভাইরাসে মারা শনিবার দুপুর পর্যন্ত মারা গেছেন, এক লাখ ৫৪ হাজার ৭২৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৫ লাখ ৭৮ হাজার ৯৬৪ জন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬