ভারতের তাবলিগের আমির সাদের বিরুদ্ধে এবার মানি লন্ডারিংয়ের মামলা

১৭ এপ্রিল ২০২০, ১০:২৬ AM

© সংগৃহীত

দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতের আমির মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলার পর এবার মানি লন্ডারিংয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের মামলার ভিত্তিতে মাওলানা সাদ ও তার ট্রাস্টের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) দায়ের করা হয়।

কর্মকর্তারা বলেছেন, তারা তাবলিগ জামাতের আর্থিক ব্যবস্থাপনা তদন্ত করছেন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে তাবলিগ জামাত নেতাদের আর্থিক লেনদেন তদন্ত করছে সংস্থাটি। এ বিষয়ে ব্যাংক ও গোয়েন্দা এজেন্সিগুলির কাছ থেকে তারা বিভিন্ন নথি পেয়েছে।

মাওলানা সাদের বিরুদ্ধে পুলিশ প্রাথমিকভাবে বড় জমায়েতের অভিযোগ এনেছিল। সেখান থেকেই ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

খুব শিগগিরই সাদকে হাজিরার নির্দেশ দেওয়া হবে। কোয়ারেন্টাইন শেষ হলে সোমবার তার তদন্তে যোগ দেওয়ার কথা।

পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কিন্তু জমায়েতের কয়েকজন মারা যাওয়ার পরে হত্যার অভিযোগ দায়ের করা হলো।

মার্চের মাঝামাঝি দিল্লির নিজামউদ্দিন মারকাজে ইজতেমার আয়োজন করেছিলেন সাদ ও তার অনুসারীরা। ওই ইজতেমায় প্রায় ৯ হাজার মানুষ অংশ নিয়েছিল। এদের মধ্যে কয়েক হাজার ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। গত মাসে এই ইজতেমায় অংশগ্রহণকারীদের মধ্যে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence