করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

১৭ এপ্রিল ২০২০, ০৯:৩৬ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েঁছে ৬ লাখ ৪০ হাজারে। মৃত্যু ও শনাক্ত- দুই পরিসংখ্যানেই বিশ্বের সবগুলো দেশের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

জনস হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩২ লাখ ৬২ হাজার ৯২১ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র মতে, যুক্তরাষ্ট্রের পর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত মারা গিয়েছেন ২১ হাজার ৬৪৫ জন। তা ছাড়া স্পেনে ১৯ হাজার ও ফ্রান্সে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজারের বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬