করোনা আক্রান্তদের জমজমের পানি দিচ্ছে সৌদি আরব

১৬ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM

© ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে কমপক্ষে চার হাজার ৪৬২ জন নাগরিক আর তাদের মধ্যে ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরিমধ্যে করোনা আক্রান্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। তবে সাধারণ চিকিৎসার পাশাপাশি আক্রান্তদের জমজমের পানি পানের ব্যবস্থাও করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আক্রান্ত প্রতিটি নাগরিককে পবিত্র জমজমের পানি বিতরণ করার ঘোষণা দিয়েছেন আল হারামাইনিশ শারিফাইনের (পবিত্র দুই মসজিদ) প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস।

তিনি জানান, গত রবিবার থেকে সৌদি আরবে করোনা আক্রান্তদের চিকিৎসাকেন্দ্রগুলোয় জমজমের পানি বিতরণ শুরু হয়েছে। এই পানি মুসলমানের কাছে অনেক বরকতময়। নেক আশা পূরণ ও রোগমুক্তি কামনায় আমরা জমজমের পানি পান করি। মহানবী (সা.) এ ব্যাপারে বলেছেন, ‘জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তা পূরণ হবে’ এবং ‘পৃথিবীর সবচেয়ে উত্কৃষ্ট পানি জমজমের পানি।’

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬