কলকাতার আকাশে যেন টাকাবৃষ্টি, হুমড়ি খেয়ে পড়লো জনসাধারণ! (ভিডিও)

২০ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ PM

© সংগৃহীত

আকাশে উড়ছে টাকা। আর তা কুড়াতে হমুড়ি খেয়ে পড়ছে জনসাধারণ। এমন দৃশ্য দেখে মনে হবে কলকাতার আকাশে বুঝি আজ টাকাবৃষ্টির চাঞ্চল্য।

বুধবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটের সময় বেন্টিক স্ট্রিটে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, বাংলা ভাষাভাষি কলকাতার বেন্টিক স্ট্রিটের একটি বহুতল ভবন থেকে ফেলা হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলতে দেখা গেছে ওই ভবন থেকে। এভাবে টাকা উড়তে দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে বৃষ্টির মতো পড়া টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।

এ খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় সাধারণের ভিড় আরও বাড়তে থাকে। তবে টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে? এই টাকার উৎস কি? এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও এই বিষয়ে কেউ কিছু জানাতে চাইছেন না। সবার মুখ একরকম বন্ধ। কোন আতঙ্কে কেউ মুখ খুলতে চাইছেন না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দুপুরে দেখা যায়, একটি বহুতল থেকে ফেলা হচ্ছে টাকা। উপর থেকে পড়ছে বান্ডিল বান্ডিল টাকা। ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর বেন্টিঙ্ক ষ্ট্রিটে। কে বা কারা ওই টাকা ফেলেছে ,তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, এই ঘটনা সময় সেখানে হাজির ছিল আয়কর দপ্তরের অফিসাররা। যেখান থেকে ওই টাকার বান্ডিল পড়তে দেখা গেছে সেটি একটি বাণিজ্যিক অফিস। এছাড়াও আরো বেশ কিছু অফিস রয়েছে ওই ভবনটিতে।

বিভিন্ন গণমাধ্যমের সূত্রের বরাতে জানা যায, আয়কর অভিযানের সময় এই ঘটনা ঘটেছে। সম্ভবত , আয়কর দপ্তরের অফিসারদের হাত থেকে রক্ষা পেতেই ওই টাকা নিচে ফেলা হয়েছে। অভিযান চলাকালে সর্বমোট ৩ লক্ষ ৭৪ হাজার টাকা ফেলা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close