ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর

০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ AM
 ডোনাল্ড  ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধাপরাধমূলক পদক্ষেপ নিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আপনার প্রেসিডেন্ট যখন যুদ্ধাপরাধ করার প্রতিশ্রুতি দেন, তখন সতর্ক হোন’।

নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকিকে ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে ‘বিস্ময়কর ও ভয়াবহ’ মন্তব্যগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেওয়ার পাশাপাশি ট্রাম্প ‘ব্যাপক যুদ্ধাপরাধ শুরু করার’ হুমকিতে আরও এক ধাপ এগিয়েছেন।

সিনেট ফরেন রিলেশনস কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে মারফি বলেন, ‘ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুগুলোতে হামলার ট্রাম্পের পরিকল্পনা; সেখানে কাজ করা এবং সড়কে চলাচল করা হাজার হাজার নিরীহ ইরানির প্রাণ কেড়ে নেবে’।

তিনি সরাসরি মন্তব্য করে বলেন, ‘এটা একটি যুদ্ধাপরাধ।’

এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘তার আশপাশের লোকজন; যারা তাকে এসব করতে সহায়তা করছে, তাদের উচিত তাকে এসব যুদ্ধাপরাধ করা থেকে বিরত রাখা। আর আমাদেরও জোরালোভাবে কথা বলা উচিত, যাতে তারা সেটা করে।’

সূত্র: আল জাজিরা 

নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬