অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্লিউ উপহার দিলেন বাবা 

০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ PM
পরীক্ষায় ভালো ফলাফল করায় মূল্যবান বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

পরীক্ষায় ভালো ফলাফল করায় মূল্যবান বিএমডব্লিউ উপহার দিলেন বাবা © সংগৃহীত

উপমহাদেশে পরীক্ষায় ভালো ফলাফল করলে সন্তানকে ভালো কোনো পুরস্কার দেওয়ার চল বহুদিনের। আর বর্তমানে সে চল যেন নতুন করে হালে পানি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শনী বা শো-অফ ট্রেন্ডের কল্যাণে। এবার সেই পালেই যেন হাওয়া দিলেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের মাধ্যমিক পড়ুয়া এক শিক্ষার্থীর বাবা। ছেলে স্কুলের ষাণ্মাসিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ায় আস্ত বিএমডব্লিউ কিনে দিয়েছেন ব্যবসায়ী ও ধনকুবের বাবা! 

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ভারতের পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা ভাল ফলাফল করার পুরস্কার হিসেবে ছেলের হাতে তুলে দিয়েছেন ২ কোটি ৩০ লক্ষ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকা) দামের বিএমডব্লিউ গাড়ি। সামসুদ্দিনের ছেলে  মুহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। স্কুলটি সিবিএসই বোর্ডের অধীন। ছাত্র হিসেবে বরাবরই ভালো তালহা এবার নবম শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। তার দীর্ঘদিনের শখ ছিল একটি বিএমডব্লিউ গাড়ি। ছেলের ভালো ফলের পর সেই ইচ্ছা পূরণে দেরি করেননি বাবা।

সামসুদ্দিনের পরিচিতরা জানান, তার নিজেরও দামি গাড়ির প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। যখন যে গাড়ি পছন্দ হয়, সেটিই সংগ্রহে যুক্ত করেন তিনি। চাল রপ্তানির ব্যবসা রয়েছে তার। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ভিয়েতনামেও চাল রপ্তানি করেন তিনি। তার মোট তিনটি চালকল রয়েছে।

সামসুদ্দিনের গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হালকা সবুজ রঙের বিএমডব্লিউ। ছেলের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই নতুন গাড়িটি কিনেছেন তিনি।

পছন্দের গাড়িটি কিনতে মুম্বাইয়ে গিয়েছিলেন সামসুদ্দিন। সেখান থেকে ট্রাকে করে গাড়িটি পূর্ব বর্ধমানে নিয়ে আসেন। গাড়ির পাশাপাশি নম্বর নিয়েও বেশ খুঁতখুঁতে তিনি। তার কয়েকটি গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫।

বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি তালহা। তবে এখনই গাড়ি চালানোর ইচ্ছা নেই তার। কেননা তার বয়স এখনও আঠারো পার হয়নি। তাছাড়া আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চায় সে। সপ্তাহে একদিন নতুন গাড়িতে চড়বে বলে জানিয়েছে তালহা। সেদিন গাড়ি চালাবেন বাবা, আর সে বসে থাকবে পাশের আসনে।

ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950