জব্দ করা ভারতীয় কাপড় © সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) সেখানে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়।
জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: ১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ডের, আজ শিক্ষামন্ত্রী বললেন— ‘২ ডিসেম্বর’
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।