২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ PM
 নোরা ফাতেহি

নোরা ফাতেহি © সংগৃহীত

২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে দিল্লির একটি আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। শুক্রবার (৬ নভেম্বর) রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত দায়রা জজ গগনদীপ সিংয়ের সামনে হাজির হয়ে নিজের জবানবন্দি রেকর্ড করান তিনি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় সুকেশ ও তার স্ত্রী লীনা পলুসের সঙ্গে নোরার যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।

মরক্কো বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরা আদালতকে জানান, ভারতের সংগীতশিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে কাজের ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। এ সময় চেন্নাই সফর এবং সেখানে সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পলুসের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও আদালতকে জানান তিনি।

শুক্রবার আদালতে হাজির হওয়ার আগে বিচারক তাকে দুবার তলব করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে নোরার আইনজীবী আদালতে তার হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন। এ ঘটনায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাকে। আদালত মন্তব্য করেছিলেন, 'বিষয়টিকে হালকাভাবে নেওয়া যায় না। সাক্ষী হিসেবে আপনার আদালতে হাজির হওয়া উচিত ছিল। আপনার আচরণ যথাযথ নয়। আদালতকে অবহেলা করবেন না।'

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চাঁদাবাজি চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ, সুকেশ ও তার সহযোগীরা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে টাকা আদায় করেছিলেন। তারা অদিতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানি লন্ডারিং মামলায় কারাগারে থাকা তার স্বামীকে জামিনে মুক্তি দিতে সহায়তা করবেন।

অভিযোগ অনুযায়ী, সুকেশ নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে অদিতিকে টাকা দিতে বাধ্য করেছিলেন। পরে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) এ ঘটনায় তদন্ত শুরু করে। তদন্ত শেষে ‘মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট’-এর (মকোকা) অধীনে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা পলুসের সঙ্গে নোরার যোগাযোগের বিষয়ে ইওডব্লিউ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এ সময় ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে সম্পূরক অভিযোগপত্রে নোরাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশের অভিযোগ, সুকেশ নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ ছিল, সুকেশ তাকে গাড়িটি উপহার দিয়েছিলেন।

তবে জিজ্ঞাসাবাদে নোরা জানিয়েছিলেন, সুকেশ তাকে গাড়িটি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই উপহার গ্রহণ করেননি।

বন্দি বিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের ক…
  • ০৬ নভেম্বর ২০২৬
কেউ শান্তি মিশনে, কেউ সন্ত্রাসীদের হাতে হারিয়েছেন প্রাণ— তা…
  • ০৬ নভেম্বর ২০২৬
১৭ বছর পর রাষ্ট্রীয় আয়োজনে আগামীকাল পালিত হবে, আওয়ামী লীগ স…
  • ০৬ নভেম্বর ২০২৬
কংগ্রেসে ধাক্কা খেলেও পররাষ্ট্রনীতিতে কমেনি ট্রাম্পের আধিপত…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় মিলল ৩ জনের মরদেহ, উদ্ধার…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘বরবাদ’ সিনেমার নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950