পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

০৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানকে লক্ষ্য করে ফের এক ভয়াবহ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "আজ রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।" 

ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে এক চূড়ান্ত উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, তিনি এমন ধ্বংসলীলা চান না, তবে তা ঘটার সম্ভাবনা প্রবল। 

একইসঙ্গে তিনি ইরানে সম্পূর্ণ ও আমূল শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘এখন সেখানে ভিন্ন ও বুদ্ধিমান ব্যক্তিদের আধিপত্য তৈরি হয়েছে যারা কট্টরপন্থী নয়। এর ফলে হয়ত বিপ্লবী ও বিস্ময়কর কিছু ঘটতে পারে।’

বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আজকের রাতটিকে অভিহিত করে ট্রাম্প আরও বলেন, ‘৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটতে যাচ্ছে। ইরানের সাধারণ মানুষের প্রতি আশীর্বাদ জানিয়ে তিনি তার বার্তা শেষ করেন । মূলত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং তেহরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ ঘটেছে প্রেসিডেন্টের এই মন্তব্যে।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬