ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ AM
 ইরানে হামলা

ইরানে হামলা © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, এসব হামলায় ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করে, ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ও সাবমেরিন। এছাড়া এ অভিযানে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান থেকে শুরু করে বি-৫২ বোমারু বিমানসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে।

গত ২৮ মার্চ থেকে ইরানের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। চলমান সংঘাতে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬