এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম  

০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ PM
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে বলেও সতর্ক করেছেন তিনি।

গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ সুদাইস। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুতবে তিনি বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর কাজে লাগানো উচিত।

কোনো খবর, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। যাচাই না করে তথ্য ছড়ালে গুজব তৈরি হতে পারে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থার ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, কপাল পুড়ল নেতানি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভাত-তরকারি রান্নার হাঁড়ি থেকে সিসা ঢুকছে মানবদেহে, গবেষণায় …
  • ০৬ নভেম্বর ২০২৬
 তরুণ উদ্যোক্তাদের ঋণ আবেদন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ০৬ নভেম্বর ২০২৬
এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম  
  • ০৬ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের জিপিএ শর্ত কমানো, ভর্তি পরীক্ষার পেছাবে কিনা—য…
  • ০৬ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর জাহাজ থেকে চার নেতার নাম সরল, বাদ গেল জয় বাংলা
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950