রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক

০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ PM
রোনালদো ও পর্তুগাল কোচ জেসুস

রোনালদো ও পর্তুগাল কোচ জেসুস © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর প্রথমবারের মতো জাতীয় দল ঘোষণা করেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৭ সদস্যের দল ঘোষণা করেন কোচ জর্জ জেসুস। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা। এ ছাড়া অধিনায়কত্বের দায়িত্বে কারা থাকবেন, সেটিও জানিয়েছেন পর্তুগালের এই কোচ।

ঘোষিত দলে আগের স্কোয়াড থেকে সাতটি পরিবর্তন এনেছেন জেসুস। নতুন করে ডাক পেয়েছেন মাতেউস ফার্নান্দেস, কার্লোস ফোর্বস, জিওভানি কুয়েন্দা ও রদ্রিগো মোরা। এ ছাড়া দলে ফিরেছেন আন্তোনিও সিলভা।

রোনালদোর পাশাপাশি দলে জায়গা হয়নি ফ্রান্সিসকো কনসেইসাওয়ের। নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় উয়েফার দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তাঁকে বিবেচনা করেননি কোচ। চোটের কারণে দলে নেই পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস। অন্যদিকে কোচের কৌশলগত সিদ্ধান্তে বাদ পড়েছেন গনসালো ইনাসিও।

রোনালদোর অবসরের পর পর্তুগাল জাতীয় দলের নেতৃত্বে কারা থাকবেন, তা নিয়েও স্পষ্ট ধারণা দিয়েছেন জর্জ জেসুস। আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে পাঁচজনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এই পাঁচজন হলেন বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেস। তাঁদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যায় রোনালদোর পরই রয়েছেন বের্নার্দো সিলভা।

অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে জেসুস বলেন, ‘জাতীয় দলে অধিনায়ক নির্বাচন করা হয় আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে। বর্তমানে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচজনই অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন। মজার বিষয় হলো, এই পাঁচজনই এমন খেলোয়াড়, যাঁদের আগে আমি বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছি।’

এদিকে নেশনস লিগে দারুণ ছন্দে রয়েছে পর্তুগাল। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে দলটি। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে বাকি দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট প্রয়োজন পর্তুগালের।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এরপর ১৮ নভেম্বর ওয়েলসের মুখোমুখি হবে দলটি।

পর্তুগালের ঘোষিত দল
গোলরক্ষক: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
রক্ষণভাগ: জোয়াও ক্যানসেলো, দিয়োগো দালোত, আলবার্তো কস্তা, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, তোমাস আরাউজো, আন্তোনিও সিলভা, নুনো তাভারেস।
মিডফিল্ড: রুবেন নেভেস, জোয়াও পালিনিয়া, মাতেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা।
আক্রমণভাগ: পেদ্রো নেতো, রদ্রিগো মোরা, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোর্বস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা, গুস্তাভো ভারেলা।

৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950