সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ PM
জ্বালানি সরবরাহে বন্ধ হচ্ছে ফুয়েল স্টেশনগুলো

জ্বালানি সরবরাহে বন্ধ হচ্ছে ফুয়েল স্টেশনগুলো © সংগৃহীত

ইরান যুদ্ধের জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, হরমুজ প্রণালি অবরোধের ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতি ১৯৭৩, ১৯৭৯ এবং ২০২২ সালের সম্মিলিত সংকটের চেয়েও ভয়াবহ। 

ফরাসি সংবাদপত্র ‘লে ফিগারো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে বিশ্ব তেল বাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা সত্তরের দশকের জোড়া ধাক্কা এবং ইউক্রেনে রাশিয়ার অভিযানের পরবর্তী সংকটকেও হার মানিয়েছে।

ফাতিহ বিরল আরও জানান, এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উন্নয়নশীল দেশগুলো। তেল ও গ্যাসের চড়া দামের কারণে এসব দেশে খাদ্যপণ্যের দাম যেমন বাড়বে, তেমনি সাধারণ মূল্যস্ফীতিও অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে। তবে এর প্রভাব থেকে মুক্ত থাকবে না ইউরোপীয় দেশগুলোসহ জাপান ও অস্ট্রেলিয়াও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা পার হওয়ার মুখে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে গেছে। 

ট্রাম্পের ‘পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে’—এমন চরম হুঁশিয়ারির পর ইউরোপের বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৭ শতাংশ বেড়ে ১১০.৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউইয়র্ক লাইট ক্রুড তেলের দাম ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৫.১৭ ডলারে পৌঁছেছে। মূলত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় বিশ্বব্যাপী এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬