ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

১০ আগস্ট ২০২৬, ০৩:০৫ PM
 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’। তিনি বলেন, যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, আর ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুদ্ধ বন্ধ করতে প্রয়োজনে তিনি একটি ‘খারাপ চুক্তিকেও’ সমর্থন করবেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু করতে যত দেরি হচ্ছে, এর খরচও তত বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থমকে আছে।

মারফি বলেন, ‘যুদ্ধ বন্ধ হওয়া দরকার। কারণ যুদ্ধ যত দিন চলবে, প্রতিদিনই আমেরিকা দুর্বল হবে, ইরান শক্তিশালী হবে। আর যুক্তরাষ্ট্রের মানুষকে এর মূল্য দিতে হবে। কারণ জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে।’

এই মার্কিন আইনপ্রণেতা আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব তিনি সমর্থন করবেন না। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার উদ্যোগে তিনি সমর্থন দেবেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। তিনি আরও বলেন, ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আবার খুলবে না। এসব দাবির মধ্যে নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ফেল ৪৩
  • ১০ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬