পাবনা ক্যাডেট কলেজ

৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫

১০ আগস্ট ২০২৬, ০৫:৪৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬ PM
কৃতি শিক্ষার্থীদের সাথে পাবনা ক্যাডেট কলেজের শিক্ষকমণ্ডলী

কৃতি শিক্ষার্থীদের সাথে পাবনা ক্যাডেট কলেজের শিক্ষকমণ্ডলী © সংগৃহীত

‎২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই শতভাগ।

আজ সোমবার (১০ আগস্ট) ‎প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫। আর দুজন জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ‎পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।

‎তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬