এসএসসিতে হারম্যান মেইনারের পাস ৯৯.২০ শতাংশ, ৫৮ জনের জিপিএ ৫

১০ আগস্ট ২০২৬, ০২:৫৪ PM
এসওএস হারম্যান মেইনার কলেজ

এসওএস হারম্যান মেইনার কলেজ © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজে পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২৪ জন পাস করেছে এবং একজন অকৃতকার্য হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ১১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ব্যবসায় শিক্ষা বিভাগের সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগের ১১৬ জনের মধ্যে ১১৫ জন পাস করেছে এবং একজন অকৃতকার্য হয়েছে।

ফলাফলের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ৫৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। তবে ফলাফলে জিপিএ ৫ না পাওয়া শিক্ষার্থীদেরও বিভিন্ন গ্রেডে ভালো ফল করতে দেখা গেছে।

এদিকে দেশজুড়েই এবারের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ প্রতি ১০০ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩৮ জনই এবার উত্তীর্ণ হতে পারেননি।

আরও খবর: একাদশে ভর্তি : ঢাকা বিভাগের এই ২০ কলেজ কেন সেরা 

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও ধারাবাহিকভাবে কমছে। ২০২২ সালে রেকর্ড ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার পর পরবর্তী চার বছরে তা ধারাবাহিকভাবে কমে এবার ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে নেমেছে। 

ফলে ২০২৬ সালের ফলাফলে গত চার বছরের মধ্যে সর্বনিম্নসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শুধু সংখ্যার হিসাবে নয়, ২০২২ সালের সর্বোচ্চ অবস্থান থেকে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৫২ হাজার ৯২৬ জন।

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬