এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান

১০ আগস্ট ২০২৬, ০২:২৬ PM
মো. খালিদ বিন হাসান ও তার ফলের শিট

মো. খালিদ বিন হাসান ও তার ফলের শিট © সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে মো. খালিদ বিন হাসান। সে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুনপাড়া এএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ সব কটি বিষয়ভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নে ‘এ প্লাস’ (জিপিএ-৫) অর্জন করেছে খালিদ। তার বাবা মো. আবু হাসান ও মা শাহিনুর খাতুন। সন্তানের এই চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খালিদ জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের অবদান ও সঠিক দিকনির্দেশনা সবচেয়ে বেশি ছিল। ভবিষ্যতের স্বপ্নের কথা জানাতে গিয়ে সে জানায়, উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করা এবং অর্জিত জ্ঞান দিয়ে দেশের সেবা করাই তার মূল লক্ষ্য।

খালিদের এই অসামান্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬