যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

১০ আগস্ট ২০২৬, ০২:২১ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা তুলনামূলক ভালো ফল অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ২২৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৭১৭ জন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এর মধ্যে মেয়েরা উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৪৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ শিক্ষার্থী। ৩৯ হাজার ৬৩৪ জন ছেলে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন ছাত্র।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল অর্জন করেছে এ বোর্ডের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ৮৮.৯৫ ভাগ ছাত্রী পাস করেছে। ছাত্ররা পাস করেছে ৮৪.৭৫ ভাগ।

মানবিক বিভাগের মেয়েরা পাস করেছে ৬৪.১৯। এ বিভাগে ছেলেরা পাস করেছে মাত্র ৪৬.৫৮। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭৬.৫৮ ভাগ মেয়েরা ও ৬৬.০৭ ভাগ ছেলেরা পাস করেছে।  

ব্যবসায় শিক্ষা শাখার মেয়েরা ৭৬.৫৮ ভাগ এবং এ শাখার ছেলেরা ৬৬.০৭ ভাগ কৃতকার্য হয়েছে।  

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৮১ বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, প্রতিটি বিষয়েই এ বোর্ড ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। একই ভাবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও নারী শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। তবে এবার সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে। কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬